রাষ্ট্রপতির কাছে নয় রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

 প্রকাশ: ২৪ মার্চ ২০২২, ১২:৫৫ অপরাহ্ন   |   জাতীয়


 রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত নয় দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা।

বঙ্গভবন প্রেস উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার (২৩ মার্চ) বঙ্গভবনে পরিচয়পত্র পেশ করেন বাংলাদেশে নবনিযুক্ত নয় দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা।


বঙ্গভবন প্রেস উইং জানায়, বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এর একটি চৌকস দল তাদের গার্ড অব অনার প্রদান করে।

নতুন দূতরা হলেন: এস্তোনিয়ার ক্যাট্রিন কিভি, আয়ারল্যান্ডের ব্রেন্ডন ওয়ার্ড, রুয়ান্ডার মুকাঙ্গিরা জ্যাকলিন, রোমানিয়ার ড্যানিয়েলা মারিয়ানা সেজোনভ, মৌরিতানিয়ার মোহাম্মদ আহমেদ সালেম মোহাম্মদ রারা,  আর্জেন্টিনার হুগো কাভিয়ার গোবিবি, কাজাখস্তানের নুরলান ঝালগাসবায়েস, নাইজেরিয়ার হাইকমিশনার আহমেদ সুলে এবং ডোমিনিকান রিপাবলিকের ডেভিড ইমানুয়েল পুইগ বুচেল।

নতুন দূতদের স্বাগত জানিয়ে  রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আশা করেন দায়িত্ব পালনকালে তারা বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করবেন।

বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল মন্ত্র ‘সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয়’ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে গুরুত্ব দেয় বাংলাদেশ।

সাক্ষাৎকালে নতুন হাইকমিশনার ও রাষ্ট্রদূতরা দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।  

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান।

জাতীয় এর আরও খবর: