এক্সিকিউটিভ পদে নিয়োগ দেবে সেভেন সার্কেল

 প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২১, ০৪:৪৩ পূর্বাহ্ন   |   চাকরির খবর



নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেভেন সার্কেল (বাংলাদেশ) লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।


পদের নাম : এক্সিকিউটিভ – এমআইএস (হার্ডওয়ার অ্যান্ড নেটওয়ার্কিং)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইনফর্মেশন সিস্টেম বিষয়ে বিএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর ন্যূনতম বয়স ২৭ বছর হতে হবে।

কর্মস্থল : চট্টগ্রাম।

বেতন : আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন অথবা সিভি ই-মেইল করতে পারবেন (career@sevencircle-bd.com) এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ : ১৬ সেপ্টেম্বর, ২০২১।

সূত্র : বিডিজবস