সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ভর্তির লটারি অনুষ্ঠিত
জাকির হোসেন (ফরিদপুর):
ফরিদপুরের সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ভর্তির লটারি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিতে এ লটারি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোছাঃ তাছলিমা আকতার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান (মিজান), সহকারী শিক্ষক আঃ কাদের মিয়া, সালথা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতার সাংবাদিকদের জানান, ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য মোট ২১৫ জন শিক্ষার্থী আবেদন করেছে, তার মধ্যে থেকে লটারীর মাধ্যমে ৬০ জন শিক্ষার্থীকে ভর্তির সুযোগ দেওয়া হয়।