লালমাইয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

 প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২১, ০৯:১৮ অপরাহ্ন   |   সারাদেশ



ইউনিভার্সেল কামাল (লালমাই) :

"আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন" প্রতিপাদ্য কে সামনে রেখে কুমিল্লার লালমাইয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। 

লালমাই উপজেলা প্রশাসনের আয়োজনে ও লালমাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় ০৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে লালমাই উপজেলা পরিষদের হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

লালমাই উপজেলার নির্বাহী অফিসার সাজিয়া আফরোজের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ মোতাহার হোসেন জুয়েল, সহকারী কমিশনার (ভূমি) নাসরিন আক্তার, বাগমারা হাসপাতালের আরএমও রওনক জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল হক,প্রাণী সম্পদ কর্মকর্তা আরিফ হাসনাত,বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন, লালমাই দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কামাল হোসেন, লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার, সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার প্রমুখ। 
মতবিনিময় সভায় বক্তারা দুর্নীতি প্রতিরোধে করণীয় এবং দুর্নীতি কুফল সম্পর্কে আলোচনা করেন। 

এর আগে উপজেলা পরিষদ সংলগ্ন পার্শ্ব রাস্তায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা,  রাজনৈতিক ব্যাক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।