বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক -এর ৪র্থ প্রয়াণ দিবস পালিত

 প্রকাশ: ১০ নভেম্বর ২০২১, ০২:৪১ পূর্বাহ্ন   |   সারাদেশ



 শফিক মোহাম্মদ রুমন (সিরাজগঞ্জ) :  সৃজনশীল ও বিজ্ঞানমনস্ক  মানুষ গড়ে তোলার আন্দোলন প্রগতিশীল আন্দোলনের লড়াকু সৈনিক ও রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক  ৪র্থ প্রয়াণ দিবসে মাহবুবুল পাঠাগারের আহবায়ক ইসমাইল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে তার জীবনের উপর স্মৃতি চারণ করেন,  সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ -সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. বিমল কুমার দাস, সহ -সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী ইসহাক আলী, সিরাজগন্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার,  সাধারণ সম্পাদক আবু বক্কর ভূইয়া, গনহত্যা ও অনুসন্ধান কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, কেন্দ্রীয়  সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য ও প্রসূন থিয়েটার সভাপতি এ্যাড. মাহবুবে খোদা টুটুল,  লেখক,কবি ও চিকিৎসক  ডা: নিত্য রঞ্জুন পাল, সিরাজগন্জ নাট্য ফেডারেশনের সাবেক সভাপতি ও উদীচী শিল্পী গোষ্ঠী জেলা সাধারণ সম্পাদক হীরক গুন,কবি ও সাংবাদিক আব্দুল মান্নান, সাংবাদিক শামীম সিরাজী,জেলা বাসদের আহবায়ক নব কুমার কর্মকার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য  পরিষদের সভাপতি  অশোক ব্যানার্জী,   সাবেক কাউন্সিল শাহাদাত হোসেন সহ বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গের নেতা ও কর্মীরা সহ বিভিন্ন প্রিন্ট ও মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগার কৃতক  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজিবনী উপর লেখনীয় মাধ্যমে প্রতিযোগিতা অংশ করেন এবং বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র ও ছাত্রীদের মাঝে বই উপহার তুলে দেওয়া হয়।