সিরাজগঞ্জে আওয়ামী লীগের নির্বাচনী অফিস ও পোষ্টারে অগ্নিসংযোগ
শফিক মোহাম্মদ রুমন (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জ সদর উপজেলার আসন্ন ৫ নং খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত পদপ্রার্থী মোঃ রশিদ মোল্লার নির্বাচনী অফিসের টাঙ্গানো নৌকার পোষ্টার ছবি, ব্যানার রাতের আঁধারে দলবদ্ধভাবে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় অনেক ভোর রাতে পথচারীরদের নজরেও পড়ে ।
এ ঘটনাটি সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড গুনেরগাতীঁ আনছার মোড়ে এলাকায় গতকাল সোমবার (৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত পদপ্রার্থী মোঃ রশিদ মোল্লা বলেন, আমাদের স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীদের নিয়ে পাড়ায় পাড়ায় প্রার্থীর প্রচার-প্রচারণা শেষ করে রাত সাড়ে ৯টায় পর্যন্ত নির্বাচনী অফিসে অবস্থান করে নেতা-কর্মীরা যার যার ঘরে ফিরে যায়। গভীর রাতে এলাকার লোকজন হৈ হুল্লা শুনতে এবং চিৎকার-চেচামেচির আওয়াজ পেয়ে দৌড়ে এসে দেখতে পায় টাঙ্গানো নৌকার পোষ্টা ছিড়ে মাটিতে ফেলে অাগুন ধরিয়ে দিয়েছে। এ সময় লোকজনের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা ঘটনাটি ঘটিয়েছে তা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।