মহেশখালীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
হ্যাপী করিম (মহেশখালী) :
মহেশখালী থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি এই শ্লোগানকে সামনে রেখে মহেশখালী থানা পুলিশের উদ্যোগে শনিবার (৩০ শে অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় মহেশখালী থানা পুলিশ কার্যালয় হতে ব্যানার ও পেষ্টুন হাতে
বর্নাঢ্য র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে এসে শেষ হয় পরে পুলিশ লাইন্সের ড্রিল শেড মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
মহেশখালী থানা (তদন্ত) ওসি কর্মকতা আশিক ইকবালের সঞ্চলনায় কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মহেশখালী কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি এম আজিজুর রহমন বিএ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মহেশখালী উপজেল নির্বাহী অফিসার মোহাম্মদ মাহফুজুর রহমান এ সময় তিনি বলেন, পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশিং কমিটির কর্মকাণ্ডকে আরো জোরদার করে শান্তির জনপদে মাদকব্যবসায়ী, মাদকসেবী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে।
আলোচনা সভায় স্বাগত বক্তব্যে মহেশখালী থানার (ভারপ্রাপ্ত) ওসি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই বলেন, “দেশে ঐক্যবদ্ধ সমাজ গড়তে মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত করতে কমিউনিটি পুলিশিংয়ের বিকল্প নেই। সবধরনের অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশ কাজ করে যাচ্ছে। তাই সবাই মিলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করলে এ সকল অনৈতিক কর্মকাণ্ড থেকে সন্ত্রাস নির্মূল করতে পুলিশ সক্ষম হবে।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন.. কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ শেখ কামাল, ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম, হোয়ানক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মীর কাশেম চৌধারী, মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হায়দার, মহেশখালী উপজেলা আওয়ামীেলীগের সহ-সভাপতি ফোরকান বিএ, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশার পারভেজ, সাবেক মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি হারুন রশীদ হারুন, মহেশখালী উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি ব্রজ গোপাল ঘোষ, মহেশখালী পৌর কাউন্সিলার কাজী মোতাহের হোসেন, মহেশখালী পৌর কাউন্সিলার প্রনব কুমার দে, মহেশখালী পৌর কাউন্সিলার জনি মং, উপজেলা আওয়ামীেলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাস্টার মাহবুব আলম, ধলঘাটা ইউনিয়ন আওয়ামীেলীগের সভাপতি সাইদুল করিম, ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামীেলীগের সাধারণ সম্পাদক মাস্টার এনামুল হক, কুতুবজোম ইউনিয়ন আওয়ামীেলীগের সাধারণ সম্পাদক রবিউল আলম, কুতুবজোম ইউপি সদস্য সালামত সিকদার, শাপলাপুর ইউপি সদস্য জসিম উদ্দিন, মহিলা সদস্য দিলোয়ারা বেগম’সহ আলোচনা সভায় ইউনিয়ন থেকে আগত কমিউনিটি পুলিশিং এর সদস্যরা উপস্থিত ছিলেন।