ফরিদপুরে যুবদল নেতা পিংকুর রোগ মুক্তির কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নাজিম বকাউল (ফরিদপুর ) :
যুবদলের ফরিদপুর বিভাগীয় সহ সভাপতি মাহাবুবুল হাসান পিংকু রোগ মুক্তির কামনায় ফরিদপুরের ৯ টি উপজেলার বিভিন্ন মসজিদে ফরিদপুর যুব দলের পক্ষ থেকে এ দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।
মাহাবুবুল হাসান পিংকু ও তার সহধর্মিণী গত কয়েকদিন ধরে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছে।
রোববার (১০ অক্টোবর) মাহাবুবুল হাসান পিংকুর পরিবারের পক্ষ থেকে দেশের সকল নাগরিক , শুভাকাঙ্খি , আত্মীয় স্বজন ও বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নিকট দোয়া চেয়েছেন ।
এছাড়া ও বৃহত্তর ফরিদপুরের সকল জেলায় জেলায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।