শ্রীমঙ্গলে র‍্যাবের অভিযানে যুবক গ্রেফতার পর্ণোগ্রাফি আইনে মামলা

 প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৫ অপরাহ্ন   |   সারাদেশ



এস কে দাশ সুমন (শ্রীমঙ্গল) :  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে   র‍্যাবের   অভিযানে  পর্ণোগ্রাফি  মামলার  আসামি আহমেদ আসিফ বকস (২৯) কে আটক করেছে র‌্যাব- ৯ এর একটি অভিযানিক দল।  শুক্রবার ( ২৫ সেপ্টেম্বর ) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের কাকিয়াবাজার এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসিফ সিরাজনগর (হাজিবাড়ি) এলাকার আনোয়ার বকসের ছেলে।  শনিবার র‌্যাব- ৯ এর মিডিয়া শাখা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য সাংবাদিকদের জানায়। র‌্যাব জানায়, আহমেদ আসিফ বকসের বিরুদ্ধে কিশোরীর বিবস্ত্র অশ্লীল স্থিরচিত্র ও ভিডিও ধারণ করে তা মুঠোফোনে ছড়িয়ে দেওয়া এবং ভয় দেখিয়ে মানসিক নির্যাতন করার অভিযোগে রয়েছে।  উক্ত ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে গত শুক্রবার (২৪ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। এদিন দুপুরে র‌্যাব- ৯, সিপিসি- ২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমার নেতৃত্বে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

এসময় তার নিকট থেকে মেসেঞ্জারের ৫ টি ও হোয়াটসঅ্যাপের ১৩ টি স্ক্রিনশট উদ্ধার করে জব্দ করা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়।