রূপসায় শিশুকে শারিরীক নির্যাতনকারী মুছা গ্রেফতার
মোশারেফ হোসেন (রূপসা) : রূপসায় প্রথম শ্রেণির শিশু (৮) কে জোর পূর্বক ধর্ষণ করে পালিয়ে যাওয়া ধর্ষককে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়,রূপসার নৈহাটী রামনগর গ্রামের মৃত হাসেম সরদারের ছেলে মুসা সরদার (৫০) গত ১৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টায় প্রথম শ্রেণিতে পড়ুয়া এক শিশু শিক্ষার্থী প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হলে প্রতিমধ্যে মুসা সরদার তার মুখ চেপে ধরে ঘরে নিয়ে তাকে শারিরীক নির্যাতন করে। পরে শিশুটির মা বাদী হয়ে রূপসা থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১৫। শিশুটি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন এর নিদের্শনায় এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গত ১৫ সেপ্টেম্বর রাত পোনে ৩ টায় মুছাকে তার বোনের বাড়ি থেকে গ্রেফতার করে।
মুছার ভাই ইশারত সরদারের সহযোগীতায় বটিয়াঘাটা কাতিয়ানাঙ্গলা গ্রামের ছোট বোনের শশুরবাড়িতে ঘুমিয়ে থাকাবস্থায় তাকে আটক করে।