রুপসায় নেহালপুর ব্লাড ব্যাংকের সভাপতি রাশেদুর জামান রাকিব এর জন্মদিন উদযাপন
মোশারেফ হোসেন (রুপসা)
অদ্য ১৩.০৯.২০২১ খ্রিঃ রোজ সোমবার রুপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের নৈহাটি গ্রামের নেহালপুর ব্লাড ব্যাংক এর সভাপতি রাশেদুজ্জামান রাকিব এর শুভ জন্মদিন উদযাপন করলেন তার প্রিয়জনেরা।এ সময় উপস্থিত ছিলেন শাহ জামান প্রিন্স,মুক্তাদির বিল্লা, রাব্বি আহমেদ জোভান, পাপ্পু মীর শায়িন,ছোট রাকিব,এম বাপ্পি, রাসেল , ইমন,প্লাবন রাসু, সুকান্ত, সাগর,আবির, সজীব, প্রশান্ত, সাব্বির, অনিক, রাফসান, ইমরান, মোস্তফা, তারেক, সোহান, হৃদয়, শুভ।
১৩ তারিখ সন্ধ্যায় তার সাথে কথা বললে তিনি তার জন্মদিনকে ঘিরে মনের কিছু অনুভুতি তুলে ধরেন,১৩ সেপ্টেম্বর ছিল আমার জন্মদিন। জন্মদিনের শুরুতেই প্রিয়জনের মুখে হ্যাপি বার্থডে বলতে ভুল না করা অনুভূতি!! ভাষায় প্রকাশ করা যায় না , মনটা ভরে গেল কানায় কানায়।
সারাদিন কেটেছে জন্মদিনের শুভেচ্ছার জবাব দিতে দিতে।
তবে দিনে শেষ প্রান্তে সারপ্রাইজ ,,আমার পছন্দের খাবার ও ভালোলাগার মুহূর্তগুলো ,,আমাকে উপহার দিয়েছিন সেই প্রিয়জনদের ঋণ কখনো ভোলার মত নয়,, তাদের প্রতি অবিরাম ভালোবাসা রইলো!!
নোটিফিকেশনের ভীড়ে হয়তো অনেকের উইশের রিল্পাই দিতে দেরি হয়েছে অথবা একদম-ই দেয়া হয় নি। সে জন্য আগেই ক্ষমা প্রার্থনা করছি।
ফেসবুক, ইমো, মেইল, ইনবক্স, ভাইবার সহ বিভিন্ন মাধ্যমে যাঁরা আমাকে উইশ করেছেন , আপনাদের সকলকে আমার পক্ষ হতে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি।
নানা ঝামেলায় কিংবা ভুলে যাওয়ার কারনে যারা আমাকে উইশ করতে পারেন নি, তাদের জন্যও আমার ভালোবাসা থাকবে।
জীবনের মধ্যগগ্নে দাঁড়িয়ে আমি... ভাবছি, দেখছি এবং উপলব্ধি করছি...
জীবনে চলার পথে হোঁছট খেতে খেতে, বাঁধার পাহাড় ডিঙ্গাতে ডিঙ্গাতে ক্লান্ত আমি... হতাশা ঘিরে ধরা এক মানুষ আমি।
আপনাদের সকলের ভালোবাসা, আন্তরিকতা আর আমাকে নিয়ে আপনাদের চাওয়া পাওয়া, আজ আমাকে নতুন উদ্যোমে চলার প্রেরনা যুগিয়েছে।
আমি বুঝতে পেরেছি, আমার অগোচরে আমাকে ভালোবাসার অনেক মানুষ আছেন। আমার অজান্তে প্রতিনিয়ত আমার কল্যাণ প্রার্থনা করছে। আমার শুভাকাংখী... আমার সাফল্য দেখতে উন্নুখ হয়ে বসে আছেন।
আমাকে থেমে গেলে হবে না, আবার শুরু করতে হবে, আবার চলতে হবে বন্ধুর পথে... আপনাদের সকলের ভালোবাসা নিয়ে।
আমি প্রস্তুত... আবারো চ্যালেঞ্জ নিতে, আপনাদের মুখে হাসি ফুঁটাতে...
আপনাদের এহেন ভালোবাসার বহিঃপ্রকাশ না ঘটলে হয়ত আমি এখানেই থেমে যেতাম, সাহস হারিয়ে পাল শুন্য নৌকার মত ভেসে বেড়াতাম জীবন সাগরে।।
আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি, আমি আপনাদের ভালোবাসায় সিক্ত...।
ধন্যবাদ আপনাদের, আমার ভালোবাসা এবং কৃতজ্ঞতা আপনাদের জন্য আজীবন থাকবে, ইনশা আল্লাহ।
আমার ভবিষ্যতের প্রতিটি সাফল্য , প্রতিটি সুখ আমি আপনাদের সাথে ভাগ করে নিতে চাই, আপনাদেরকে আমার পাশে চাই অতীতের মত।
সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি মহান রব্বুল আলামীনের দরবারে।