রুপসা উন্নয়ন সংস্থার উদ্যোগে শেখ রেহেনা'র জন্মদিন উৎযাপন
মোশারেফ হোসেন (রুপসা) :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের কনিষ্ঠ কন্যা এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার একমাত্র ছোটবোন শেখ রেহেনার ৬৭ তম জন্মদিন উৎযাপন উপলক্ষে আজ ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় রুপসা উন্নয়ন সংস্থার উদ্যোগে সংস্থার নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রূপসা উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট এস এম মোস্তাফিজুর রহমান মোস্তাক।
সভা পরিচালনা করেন সংস্থার যুগ্ন সাধারন সম্পাদক মোঃ সাকিব খাঁন মিলন।
সভায় বক্তব্য রাখেন, মোঃ তারেক আহমেদ টিপু, মোঃ রবিউল ইসলাম,মহাসিন খাঁন রানা ,মোঃ রাকিব বিলাল হাসান, এছাড়া অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মোঃ আবু বক্কার মোল্লা, মোঃ সেলিম শেখ, মোঃ শেখ শহীদুল্লাহ আলআজাদ, বরকত , শহীদ, জুয়েল, শিকদার, প্রমুখ।
আলোচনা সভা শেষে ও বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহেনা’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।