সুন্দরবনে বাঘের আক্রমণে আহত হরিণ লোকালয়ে, চিকিৎসা দিয়ে বনে অবমুক্ত

 প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২১, ০৫:১২ অপরাহ্ন   |   সারাদেশ


আলী আজীম (মোংলা ,বাগেরহাট): 

সুন্দরবনে বাঘের আক্রমণ আহত একটি হরিন লোকালয় থেকে উদ্ধার করে চিকিৎসা দিয়ে বনে অবমুক্ত করা হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবনের ঘাগড়ামারি বাঘের আক্রমনে আহত হরিণ উদ্ধার করে বন বিভাগ। বাঘের আক্রমনে আহত হরিণটিকে উদ্ধারের পর সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ অফিসে নিয়ে চিৎকিসা দেয়া হয়। পরে দুপুরে সুন্দরবনের শ্যালা নদী সংলগ্ন গহিন বনে হরিণটি অবমুক্ত করা হয়।
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের এসিএফ এনামুল হক বলেন, বেশ কিছুদিন আগে বাঘের আক্রমনে গুরুত্বর আহত হয় হরিণটি। জীবন বাঁচাতে নদী সাতরে লোকালয়ে চলে আসে। ভিটিআরটি ও স্থানিয়দের সহযোগীতায় আমরা হরিণটি উদ্ধার করি। হরিণটির দেহে বিভিন্ন স্থানে ক্ষতের দাঁগ ছাড়াও অনেক স্থানে পোকায় ধরেছে। চিৎকিসা ও ঔষুধ প্রয়োগ করে আমরা হরিণটিকে আবারও সুন্দরবনে অবমুক্ত করে দিয়েছি।


এসময় করমজল বন্য প্রানী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির হাওলাদার,ঢাংমারী স্টেশন কর্মকর্তা সামানুল কাদির ও বন কর্মীরাও উপস্থিত ছিলেন।