পাবনায় ইউনিভার্সাল এমিটি ফুড এইটের উদ্যোগে ফ্রী অক্সিজেন সাভিসের উদ্বোধন

 প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২১, ০৫:৩৬ অপরাহ্ন   |   সারাদেশ


আলমগীর কবির পল্লব (পাবনা) : 
আজ ৩১ শে আগষ্ট সন্ধায় পাবনা কাশিনাথপুর ফুলবাগান সমবায় সমিতির অফিস রুমে ইউনিভার্সাল এমিটি ফুড এইটের উদ্যোগে ফ্রী অকছিজেন সার্ভিসের শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয় । উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য জনাব মোঃ ইব্রাহিম হোসেন মুন, বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন,  বাংলাদেশ ছাত্রলীগ বেড়া উপজেলার শাখার সাধারণ সম্পাদক মোঃ সজিবুর রহমান সবুজ, কাশিনাথপুর ফুলবাগান সমবায় সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, ইউনিভার্সাল এমিটি ফুড এইট পাবনা জেলার শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ জেলার  বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন, সাংবাদিক ও সুশিল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ । এসময় প্রধান অথিতির বক্তব্যে জনাব মোঃ ইব্রাহিম হোসেন মুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শ বুকে ধারণ করে অসহায় মানুষের পাশে থেকে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে  কাজ করার আহবান জানান তিনি ।