বাঘা উপজেলা প্রশাসন কর্তৃক বন্যার্ত গড়গড়ী ইউপিতে ২৫০ জন কে ত্রাণ বিতরণ

 প্রকাশ: ২৫ অগাস্ট ২০২১, ১১:৩৭ অপরাহ্ন   |   সারাদেশ


হাবিল উদ্দিন (বাঘা ,রাজশাহী): রাজশাহীর বাঘা উপজেলার ২ নং গড়গড়িয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০টি পরিবারের মাঝে রাজশাহী জেলা প্রশাসনের বরাদ্দ থেকে বাঘা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার(২৫ আগস্ট) সকালে গড়গড়িয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০টি পরিবারের মাঝে এই ত্রান সামগ্রী বিতরণ করা হয়। প্রতি ত্রাণ প্যাকেটে চাল, ডাল, আলু, পিয়াজ, লবন ও তৈল(বোতল জাত) রয়েছে বলো জানা যায়।

গত কয়েকদিন ধরে পদ্মা নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধির ফলে বাঘা উপজেলার চকরাজাপুর ইউপির প্রায় সবকটি গ্রাম ও ও গড়গড়ী ইউনিয়নের কয়েকটি গ্রাম বন্যা কবলিত হয়েছে। পানিবন্দি হয়ে রয়েছে ওই সকল গ্রামের সাড়ে ৩ হাজার পরিবার । বন্যার পানি বৃদ্ধির ফলে বিভিন্ন ধরণের জমির ফসল পানিতে তলিয়ে গেছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও পশু খাদ্যের সংকট। কোমর অথবা হাঁটু পানির মধ্যে বসবাস করতে হচ্ছে বন্যাকবলিতদের।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো,মনিরুজ্জামান বলেন,জেলা প্রশাসক স্যারের  বরাদ্দকৃত ত্রাণ আমরা বাঘা উপজেলার গড়গড়ী ইউনিয়নের বন্যার্ত পানিবন্দি ২৫০ টি পরিবার কে বিতরণ করেছি।প্রতিটি ত্রাণের প্যাকেটে ছিল চাউল ১০ কেজি,ডাল ২কেজি,আলু১কেজি,লবন ১কেজি,তৈল ১লিটার ও পেঁয়াজ।

এসময় উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা চেয়ারম্যান অ্যাড. মোঃ লায়েব উদ্দিন লাভলু,সহকারী কমিশনার (ভুমি) মোঃ মনিরুজ্জামান, গড়গড়ি ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল ইসলামসহ অন্যন্য ব্যক্তি বর্গ।