গোমস্তাপুরে সাপের কামড়ে এক নারীর মৃত্যু।

 প্রকাশ: ১৫ অগাস্ট ২০২১, ০১:০৯ পূর্বাহ্ন   |   সারাদেশ


শামশুজ্জোহা বিদ্যুৎ (চাঁপাইনবাবগঞ্জ) :
 চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাপের কামড়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। শনিবার  (১৪ আগষ্ট) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার রহনপুর ইউনিয়নের হ্যাঞ্জালপাড়া গ্রামের তাজামুল হকের স্ত্রীকে জুলেখা বেগম (৩৫) মারা যায়। এ বিষয়ে মৃতের স্বামী তাজামুল হক জানান, আমি ও আমার স্ত্রী এক ঘরে শুয়ে থাকা অবস্থায় তাকে সাপে কামড় দেয়। বাম হাতে জ্বালা-যন্ত্রনার কথা বললে ভোর ৪টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।